দেশ এগিয়ে চলছে এগিয়ে যাবে। যারা দেশের উন্নয়নে ব্যাঘাত করতে চায় তাদের স্থান এদেশে হবেনা। বলেছেন শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি।
শ্রম প্রতিমন্ত্রী আজ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের দেশে বাৎসরিক মৎস্য উৎপাদন প্রায় ৫০ লক্ষ মেট্রিক টন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের মাছ উৎপাদন আরো বাড়াতে হবে। মাছ রপ্তানি করে দেশ সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব আয় করেছে। এই আয়ও আমাদের দ্বিগুণ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তারসহ ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা। পরে প্রতিমন্ত্রী একই স্হানে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সরকারি অনুদান, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে অনুদান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ এবং গাছের চারা প্রদান করেন।




