যশোর প্রতিনিধি: যশোরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহরের পুরাতন কসবাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর যশোরে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, যশোর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, যশোর সিভিল সার্জন, যশোর পৌরসভা, জাতীয় পার্টি, ছাত্রদল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ অর্পন করেন।





