বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেফতার এবং রাজবন্দির মুক্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থাকলেও তা পালন করতে পারিনি যশোর জেলা বিএনপি। আজ বিকাল ৩টায় যশোর জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি ছিল। তার আগেই বিএনপি কার্যালয়ে অবস্থান নেয় পুলিশ।
বিকাল চার দিকে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতে নেতৃত্বে বিএনপির কার্যালয়ে আসেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু।
এসময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করার কথা ছিলো। কিন্তু সকাল থেকে পুলিশ পার্টি অফিসে প্রবেশের প্রতিটি রাস্তা বন্ধ করে রাখে। এমনকি সমাবেশের জন্য আনা চেয়ার ও ভ্যান চালকসহ ৫জনকে আটক করে পুলিশ। অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান তিনি।




