যশোরে আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

যশোর অফিসঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে জেলা পুলিশের আয়োজনে আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। শহরের শংকরপুর মহিলা মাদ্রাসা মাঠে মঙ্গলবার এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

যশোরের পুলিশ সুপার মঈনুল হক প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) গোলাম রব্বানী ও অতিরিক্ত পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আল নাসের।

উদ্বোধনী দিনে যশোরের আটটি উপজেলা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রথম ম্যাচে অভয়নগর উপজেলা ৩৫-২৬ পয়েন্টের ব্যবধানে বাঘারপাড়া উপজেলাকে পরাজিত করেছে। দ্বিতীয় ম্যাচে চৌগাছা উপজেলা মাঠে নেমেছে মণিরামপুর উপজেলার বিপক্ষে। এছাড়া আরো দুটি ম্যাচে শার্শা, কেশবপুর, সদর ও ঝিকরগাছা উপজেলা প্রতিযোগিতায় অংশ নেবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।