যশোরের বেনাপোলে স্কুল ছাত্রী ধর্ষনের মামলায় ধর্ষক আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোলে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে সংগ্রাম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৬ অক্টোবর) সকাল ১০টার সময় বেনাপোল পৌর এলাকার ভবারবেড় গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ধর্ষক সংগ্রাম ভবারবেড় গ্রামের মনির হোসেনের ছেলে।  ধর্ষিতার বাবার গোলাম হোসেন জানান, তার মেয়ে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সংগ্রাম আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে কয়েকবার ধর্ষন করেছে। বিষয়টি আমরা জানার পরে সংগ্রামসহ তার পরিবারের তিন জনকে আসামী করে শনিবারে পোর্ট থানায় মামলা করি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ধর্ষনের ঘটনায় মামলা হওয়ার পর ওই যুবককে আটক করা হয়েছে। সংগ্রাম তাকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে কয়েকবার ধর্ষন করেছে।সর্বশেষ ঘটনাটি ঘটে ২৩ সেপ্টেম্বর। বিষয়টি তার স্বজনরা জানার পরে সংগ্রামসহ তার পরিবারের তিন জনকে আসামী করে শনিবার রাত সাড়ে ১০ টায় থানায় মামলা করে। তারই পরিপেক্ষিতে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সংগ্রামকে তার বাড়ি থেকে আটক করে। যার মামলা নং ০৮ তারিখ ০৫/১০/১৯। ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের আটকে অভিযান চলছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।