যশোরের বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ১১ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতির (০১ আগস্ট) সকালে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ সীমান্তের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের আইয়ু্ব হোসেনের ছেলে দিপু (২৮) ও ফারুক (২৫), বিল্লাল হোসেনের ছেলে ইউছুপ (৩০), বড় আঁচড়া গ্রামের মনজুরুলের ছেলে খায়রুল ইসলাম (৩৮), ইউছুপের ছেলে জব্বার (৩৩), মানিকের ছেলে রুবেল (৩২), মজিদের ছেলে শহিদুল (৩০), কাগজপুকুর গ্রামের হোসেনের ছেলে শাহাজান (২৪), আনোয়ারের ছেলে আতাউর (৪০), পুটখালী গ্রামের গোলামের ছেলে নাসিম ইলাইচ কুজো (৩৪) ও মালেকের ছেলে শরিফুল (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,  বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সরজিৎ জানান, আটককৃতদের যশোর আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।