যশোরের দুই পৌরসভায় ভোটগ্রহণ চলছে

যশোরের দুই পৌরসভায় ভোটগ্রহণ চলছে
যশোর প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়া ও চৌগাছা পৌরসভায় ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই দুই উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। বাঘারপাড়ায় সনাতন পদ্ধতিতে ও চৌগাছা পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
বাঘারপাড়া পৌরসভায় মেয়র পদে  ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় ৯টি কেন্দ্রে সাত হাজার ৪৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অপরদিকে চৌগাছায় মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ২৪৯ জন। ১০টি কেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন।
সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। ভোটাররা দীর্ঘ লাইনে দাড়িয়েও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এদিকে প্রিজাইডিং অফিসার আলী আকবর জানান, স্বতস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিচ্ছেন। সকাল থেকেই উপস্থিতি ভালো।
ভোটগ্রহণ উপলক্ষে ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Share this news

Brinda Chowdhury
Author / Reporter

Brinda Chowdhury

Click the author name to read more stories.

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।