যশোরের ঝিকরগাছায় গাঁজাসহ তিন মাদক পাচারকারী  আটক

যশোরের ঝিকরগাছায় গাঁজাসহ তিন মাদক পাচারকারী  আটক
স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের ঝিকরগাছা যশোর-বেনাপোল মহাসড়কে নব-নির্মিত কপোতাক্ষ ব্রীজের পূর্ব পার্শ্বে যশোর মুখো পাঁকা রাস্তার উপর থেকে ৪ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারী আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
আটক আসামী হলেন,বেনাপোল পোটথানাধীন সাদিপুর গ্রামের সামাদের ছেলে সুমন( ২১)বিল্লাল হোসেনের ছেলে আরিফ(২৫)ও বজলু রহমানের ছেলে  আজিম(২০)
শুকবার (১০ আগষ্ট)সকালে এস আই (নিঃ) সুমন বিশ্বাস ঝিকরগাছা থানাধীন যশোর-বেনাপোল মহাসড়কে নব-নির্মিত কপোতাক্ষ ব্রীজের পূর্ব পার্শ্বে যশোর মুখো পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্টে সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়ে অভিযান পরিচালনা করে আসামী, মিলন আরিফ, আজিম,ও একটি ইজিবাইকসহ ৪ কেজি গাঁজাসহ আটক করেন।
এ সংক্রান্তে ঝিকরগাছা থানার মামলা হয়েছে  নং-০৭, তারিখ-০৯/০৯/২০২১ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১৯ (ক)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রাজ্জাক জানান,আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।