মৌলভীবাজারে শোকসভা

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধি: ইন্টারন্যাশন্যাল সেন্টার ফর শ্রীচৈতন্যদেব স্টাডিজের বি বাড়িয়া জেলার সভাপতি ও কান্দিপাড়স্থ শ্রীশ্রীরঘুরবীর আখড়ার অধ্যক্ষ পরম বৈষ্ণব শ্রীমৎ হরি আনন্দ গোস্বামী ৯ই সেপ্টেম্বর কলকাতার এ্যাপোলো হসপিটালে সকাল ০৯.৫৫ মিনিটে মহাপ্রয়াণ করায় মৌলভীবাজার জেলা শহরের শ্রীশ্রী নূতন কালীবাড়ীতে আজ এড. প্রীতম দত্ত সজীব এর সভাপতিত্বে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখের গৌরবাণী সম্পাদক এড কিশোরী পদ দেব শ্যামল, শ্রীমৎ রত্নেশ্বর কৃষ্ণ দাস বাবাজী মহারাজ ও এড অমূল্য কুমার ঘোষ প্রমুখ। এছাড়া মহিল ভাগতব সংঘের উদ্যোগে সকাল বেলা নিত্যধাম গত শ্রীমৎ হরিআনন্দ গোস্বামীর স্মরণে এক শোকসভার আয়োজন করেন এতে বক্তব্য রাখেন শ্রীমতি শীলা তালুকদার, এড. ভূষণজিৎ চৌধুরী মিলন, শ্রীঅমলেন্দু দেবরায় ও শ্রীমতি সম্পা দাস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।