মৌলভীবাজারে নবজাতক শিশু উদ্ধার

মাহমুদ খান,নিজস্ব প্রতিনিধি(মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ার জনকিছড়া নামক এলাকা হতে এক নবজাতক শিশু জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার ২৪ এপ্রিল সকালে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। কমলগঞ্জ পুলিশ সূত্রে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের অভয়ারণ্যের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের পাশে সদ্য জন্ম হওয়া শিশু নবজাতক কে যাতায়াতকারী এক পথচারী দেখতে পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ কে খবর দিলে নবজাতক শিশুকে উদ্ধার করে কমলগঞ্জ থানার পুলিশ । পরে উদ্ধারকৃত শিশুটিকে শ্রীমঙ্গল কালিঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

এদিকে উদ্ধার হওয়া নবজাতক শিশুটি সুস্থ্য ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল কালিঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

এব্যপারে কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন দাশ সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি বর্তমানে চিকিৎসারত অবস্থায় রয়েছে। কিন্তু উদ্ধার হওয়া নবজাতকের মা-বাবার কোনো পরিচয় পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।