× Banner
সর্বশেষ
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু

মোড়ে মোড়ে জনসভা করে গোপালগঞ্জ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮

মোড়ে মোড়ে জনসভা করে গোপালগঞ্জ থেকে ঢাকার পথে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় টুঙ্গীপাড়ার বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

সড়কপথে ঢাকা ফেরার সময় ফরিদপুর জেলার ভাঙ্গার মোড় ও ফরিদপুরের মোড়, রাজবাড়ী জেলার রাজবাড়ী রাস্তার মোড়, মানিকগঞ্জের পাটুরিয়ার আরোয়া ইউনিয়ন, মানিকগঞ্জ পৌরসভা ও ধামরাইয়ের রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ এবং সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।

এর আগে গতকাল বুধবার সকালে ঢাকা থেকে রওনা হয় দুপুরে টুঙ্গীপাড়ায় পৌঁছান শেখ হাসিনা। প্রথমেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পরিবার ও দলের নেতাদের সঙ্গে নিয়ে তিনি কবর জিয়ারত করেন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত ও দোয়ায় শামিল হন।বিকেলে কোটালীপাড়া উপজেলা সদরে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজমাঠে নিজের প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শেখ হাসিনা। দেশকে ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..