মোহামেডানের বিপক্ষে লিটন-শান্তর দুর্দান্ত শতক

স্পোর্টস ডেস্ক: বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। শ্রীলঙ্কায় সর্বশেষ সিরিজে একটি টেস্ট খেললেও আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিরদলে জায়গা হয়নি উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসের। সেই উপেক্ষারজবাবটা তিনি দিয়েছেন চলমান প্রিমিয়ার ক্রিকেট লিগে ব্যাট হাতে উজ্জ্বলতা ছড়িয়ে।

এবারের প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে দারুণ খেলছেন লিটন। তারই ধারাবাহিকতায় আজ সোমবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বিপক্ষে দারুণ একটি সেঞ্চুরি করে তিনি বুঝিয়ে দিয়েছেন, ভালো কিছু করার ক্ষমতা রাখেন।

সাভার বিকেএসপির ৪ নম্বর মাঠে লিটন ১৩৫রানের অসাধারণ এ ইনিংস খেলেছেন ১০৩ বল খরচায়, যাতে ১৫টি চার ও দুটি ছক্কার মারছিল।লিটনের সেঞ্চুরির দিন জ্বলে উঠেছেন তরুণ অলরাউন্ডার নাজমুল হোসেন শান্তও।কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে সাজঘরে ফিরে যাওয়ার আগে তিনি করেছেন ১১০ রানের অসাধারণ একটি ইনিংস। ১০০ বলেখরচায় তিন চার ও ছয় ছক্কায় এই ইনিংস সাজিয়েছেন তিনি।এ দুজনের অসাধারণ শতকের ওপর ভর করে আবাহনী বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানেরসামনে।

নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে তারা করেছে ৩৬৬ রান, যাতে ২৭ বলে৪৮ রানের একটি ইনিংস খেলেছেন জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার শুভাগত হোম।এ লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত মোহামেডান তিন উইকেট হারিয়ে ২০ ওভারে করেছে ১৩০ রান। অধিনায়ক রকিবুল হাসান দারুণভাবে লড়াই করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।