মধুখালী প্রতিনিধিঃ আসছে সামনে বৃষ্টির দিন। এইদিনে কামারখালী বাজার ও আশে পাশে বসবাস কারীদের সীমানায় বৃষ্টির পানি বের হওয়ার খাল কামারখালী মোল্যাপাড়া ও মছলন্দপুর বিশ্বাস পাড়ার বসবাস কারীরা বন্দ করে রেখেছে বলে জানা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় নুরী বিশ্বাস এর বাড়ী থেকে মোঃ আক্কাস শেখ এর বাড়ী পর্যন্ত অনেকে খালের উপর ছোট ছোট ঘর বাড়ী ও দোকান পাট উঠাইয়া এবং ময়লা-আর্বজনা ফেলেখাল বন্দ করে নিজের আয়ত্বে নিয়ে যাচ্ছে।
আবার কামার খালী গোশত বাজার এর সামনে থেকে মোঃনুরইসলাম মেকার এর বাড়ী পর্যন্ত খালে ময়লা-আর্বজনা ও বালি ফেলে স্কুল করে খাল একে বারে বন্দ হওয়ার পথে।ফলে বৃষ্টির দিনে পানি বের হওয়ার কোন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে রাস্তা ঘাট কাদা হয়ে যায় এবং মানুষের পথ চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয় ।
তাই বিষয়টি সরেজমিনে দেখার জন্য এবং পূনরায় খাল খননের জন্য স্থানীয় সরকারের কাছে কামারখালী বাজারের ব্যবসায়ী বৃন্দ ও আশে পাশে বসবাস কারীগন দাবী জানান।



