বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল পোর্ট থানা এলাকা  থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ১২৫  সিসি ডিসকভারি  মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) দুপুরে বেনাপোল পোর্ট থানার কাগমারি গ্রাম থেকে এ চালানটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মাদকের চালান এনে বেনাপোল কাগজপুকুর গ্রামে অবস্থান করছে। এমন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সেখানে অভিযান চালালে পাচারকারীরা মাদক ও একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, সিরাজুলের বিরুদ্ধে পলাতক আসামী হিসাবে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।