ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ১

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ১
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার বিকেলে  ঠাকুুরগাঁও-ঢাকা মহা  সড়কের ভুল্লী কুড়েঘর নামক স্থানে  এ ঘটনা ঘটে। সে  ঠাকুুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট পয়সা ফেলা গ্রামের মকবুল হোসের ছেলে সাদেকুল ইসলাম (২৮)।  পুলিশ জানায়, সাদেকুল তার স্ত্রীকে নিযে ঠাকুুরগাঁও শহরে  যাচ্ছিলেন।
ঠাকুুরগাঁও-ঢাকা মহাসড়কের ভুল্লী কুড়েঘর নামক স্থানে পঞ্চগড় অভিমুখি  একটি  ট্রাক ধাক্কা  দেয়। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে ঠাকুুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ( আরএমও)  রকিবুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) তানভিরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।