× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

মোঃ আনোয়ার উদ্দিনের মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শোক

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
মোঃ আনোয়ার উদ্দিনের মৃত্যু

ঢাকা (১২ সেপ্টেম্বর, ২০২০ শনিবার): মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
পরিবেশ মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনার একজন একনিষ্ঠ অনুসারী আনোয়ার উদ্দিনের মৃত্যু বড়লেখা উপজেলা আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি। স্থানীয় আওয়ামী লীগে তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
রাজনীতির পাশাপাশি বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উপজেলাবাসীর হৃদয়ে চির জাগরুক হয়ে থাকবে।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাব উদ্দিন এমপি’র ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর আনোয়ার উদ্দিন (৬২) শনিবার দুপুর ১২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর পূর্বে তিনি সিলেটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শারীরিক অবস্থার অবনতি হলে মাননীয় পরিবেশ মন্ত্রী মহোদয় এর ব্যবস্থাপনায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..