× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

মৈত্রী এক্সপ্রেসে বাংলাদেশি নারীকে বিএসএফ’র যৌন হয়রানি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮

নিউজ ডেস্কঃ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসে এক বাংলাদেশি নারীর ওপর যৌন হামলার অভিযোগ দায়ের করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে। ট্রেনটির নিরাপত্তায় থাকা বিএসএফ সদস্যদের একজনের বিরুদ্ধে পুলিশের কাছে এই অভিযোগ করেছেন বাংলাদেশি ওই নারী এবং তার স্বামী। খবর বিবিসি।

পূর্ব রেল কর্তৃপক্ষ জানায়, সোমবার সকালে কলকাতা স্টেশন থেকে ঢাকার পথে মৈত্রী এক্সপ্রেস রওনা হওয়ার কিছুক্ষণ পরে ওই বাংলাদেশি নারী ট্রেনের টয়লেটে গিয়েছিলেন। তখন ট্রেনটি দমদম আর ব্যারাকপুরের মধ্যে ছিল।

অভিযোগ, ওই সময়েই টয়লেটের ভেতরে ঢুকে ওই নারী যাত্রীর ওপর যৌন হামলা করেন এক বিএসএফ সদস্য।

ওই নারী যাত্রী তার আসনে ফিরে এসে স্বামীকে ঘটনাটি জানাতেই বিষয়টি চলমান টিকিট পরীক্ষকের নজরে আনা হয় এবং সীমান্তবর্তী স্টেশন গেদেতে পৌঁছানর পরে আনুষ্ঠানিক এফআইআর দায়ের করা হয়।

পূর্ব রেলের মুখপাত্র রবি মহাপাত্র বিবিসিকে ওই ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এক বিএসএফ সদস্যর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যে স্টেশনের কাছে ঘটনা ঘটেছে সেখানকার রেল পুলিশ তদন্ত শুরু করেছে’।

বিএসএফ কর্তৃপক্ষ বলছে, তারাও রেল কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশি নারীর ওপর যৌন হামলার বিষয়টি জেনেছেন।

বিএসএফের দক্ষিণ বঙ্গ সীমান্ত অঞ্চলের এক সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানান, এই গুরুতর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা তদন্ত শুরু করেছেন।

আগে মৈত্রী এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্বে রেল সুরক্ষা বাহিনী এবং রেল পুলিশ থাকলেও এখন ট্রেনটির গোটা যাত্রাপথেই নিরাপত্তার দায়িত্ব থাকে বিএসএফ।


এ ক্যটাগরির আরো খবর..