মেয়র আনিসুল হক আর নেই

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক (৬৫) লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাতে মেয়রের মৃত্যুর খবরটি জানিয়েছেন তাঁর সহকারী একান্ত সচিব মিজানুর রহমান।

এর আগে গত মঙ্গলবার লন্ডনে আনিসুল হক লাইফ সাপোর্টে আছেন বলে জানা যায়।

আনিসুল হক স্নায়ুরোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য গত ১৩ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা তাঁকে। জুলাইয়ের শেষ সপ্তাহে ব্যক্তিগত কারণে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মেয়র।

আনিসুল হক একজন উদ্যোক্তা ছিলেন। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় একাধিক অনুষ্ঠান উপস্থাপনাও করেন।

২০১১ সালের ১ ডিসেম্বর গঠিত হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। ২০১৫ সালের ২৮ এপ্রিল ওই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র পদে নির্বাচন করেন আনিসুল হক। বিপুল জনসমর্থন নিয়ে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।