× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

মেহেরপুর সরকারী কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের পরিক্ষার হল পরিবর্তন করার দাবীতে কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সরকারী কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের পরিক্ষার হল পৌর কলেজ থেকে পরিবর্তন করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছ কলেজ শাখার ছাত্রলীগ।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-এ-খোদা রুবেলের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ মোড় প্রদক্ষিন শেষে একই স্থানে এস শেষ হয়। মিছিল শেষে রেজাউল চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের কুদরত-এ-খোদা রুবেল। প্রধান অতিথি ছিলেন জেলা  ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন কলেজ শাখার সাধারন সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ইয়াকুব ইসলাম, সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি আল-মামুন,কলেজ শাখার ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম লিখন, সাংগঠনিক সম্পাদক জাব্বার ইসলাম, যুগ্ম-সাংগঠনিক ফয়সাল আহমেদ, শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক মাকসুুদুল আলম মিথেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..