মেহেরপুর সরকারি কলেজ বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে জেলা কৃষক লীগ

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সরকারি কলেজ বৃক্ষরোপন কর্মসূচী পালন কেরছে জেলা কৃষক লীগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন জেলা কৃষক লীগ। এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক।

উপস্থিত ছিলেন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুল আলম শান্তি, সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, যুগ্ন সাধারণ সম্পাদক আনারুল মিয়া, সদর থানা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম নিকুল, গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বিপ্লব, কলেজ ছাত্র লীগের সভাপতি কুদরত- খোদা রুবেল ও সাধারণ সম্পাদক মাসুদ রানা , সাংগঠনিক সম্পাদক জাব্বারুল ইসলামসহ কৃষক লীগ ও ছাত্র লীগের  নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।