মেহেরপুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার ও চশমা বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর (২৭-০৭-১৮): মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার ও চশমা বিতরণ এবং শিক্ষার গুনগত মান উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলা শিক্ষা অফিসার জেছের আলী হুইল চেয়ার ও চশমা বিতরণ করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল,মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার শামিম সুলতানা, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সুরাইয়া আক্তার, মোঃ আলমগীর প্রমুখ। অনুষ্ঠনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ৮ জনের মাঝে হুইল চেয়ার ও ৮ জনের মাঝে চশমা বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।