বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন মেহেরপুর পৌর মেয়র রিটন

বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন মেহেরপুর পৌর মেয়র রিটন

মেহের আমজাদ, মেহেরপুর:  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া পৌরবাসির দুর্দিনে এই সংকটময় পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন মেহেরপুর পৌরসভার মেয়র রিটন। সেই সাথে করোনা ভাইরাস মোকাবেলায় নিজ নিজ ঘরে থাকার আহবান জানিয়েছেন পৌর মেয়র।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মাঝে মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন।এরই ধারাবহিকতায় গতকাল বুধবার (২২-০৪-২০২০) বিকাল থেকে রাত পর্যন্ত পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া ৪ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোন মানুষ না খেয়ে অনাহারে থাকবে না।

সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে। এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন সহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।