মেহের আমজাদ,মেহেরপুর (১৪-০১-১৮)ঃ মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন তার নিজস্ব অর্থায়নে মেহেরপুরের অসহায় ও হত-দরীদ্র শীতার্তদের মাঝে ৪ হাজার কম্বল বিতরণ করেছেন।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ সামসুজোহা পার্কে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ কালে অন্যান্যের মধ্যে সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুজমান অপু, যুগ্ম আহবায়ক মাহাবুব হোসেন, মেহেরপুর ব্যাবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু সেখানে উপস্থিত ছিলেন। এ সময় মেহেরপুরের বিভিন্ন এলাকার অসহায় ও হত-দরীদ্র শীতার্তদের মাঝে ৪ হাজার কম্বল বিতরণ করা হয়।



