মেহেরপুর পৌরসভার উদ্দ্যোগে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তাঁতীপাড়া এলাকার সড়ক নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন। এ সময় প্যানেল মেয়র শাহীনুর রহমান, পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, সৈয়দ বাপ্পি, জাফর ইকবাল, শাকিল রাব্বি ইভান, সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা জামানসহ অন্যান্যরা সড়ক নির্মান কাজের উদ্বোধন-এর সময় উপস্থিত ছিলেন ।


