মেহেরপুর-ঝিনাইদহ সড়কে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পল্লী বিদ্যুৎ কর্মী হাসপাতালে

মেহের আমজাদ,মেহেরপুর (০৬-০৭-১৮): মেহেরপুর-ঝিনাইদহ সড়কে চলাচলকারী একটি বাসে সহযাত্রীর দেওয়া খাবার খেয়ে আলফাজ নামের এক ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়লে তাকে অচেতন অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলফাজ ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মচারী।

শুক্রবার সকালের দিকে মেহেরপুর-ঝিনাইদহ সড়কে চলাচলকারী একটি যাত্রবাহী বাসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাংনী উপজেলার সহগোলপুর গ্রামের সাহাদত হোসেন এর ছেলে আলফাজ হোসেন তার কর্মস্থল ঝিনাইদহ থেকে মেহেরপুর আসার জন্য একটি বাসে ওঠে। বাসে পূর্ব থেকে অবস্থান নেওয়া প্রতারক তার সাথে আলাপচারিতার এক পর্যায়ে খাবার খেতে দেয়। প্রতারকের দেওয়া খাবার খেয়ে আলফাজ অচেতন হয়ে পড়ে। পরে ওই বাসটি মেহেরপুর এসে পৌছালে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে তার কাছ থেকে ওই প্রতারক কি কি নিয়ে গেছে তা জানা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।