মেহেরপুর জেলা ব্র্যান্ডিং নিয়ে কিশোর বাতায়নের লক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর (২৩-১০-১৭):  মেহেরপুর জেলা ব্র্যান্ডিং , কিশোর বাতায়ন এন্ড হিউম্যান ডেভলপমেন্ট মিডিয়া অনুষ্ঠান “ উদ্ভাবকের খোজে”বিষয়ে অবহিতকরন লক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জেলার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতিসঞ্চার,টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জেলা ব্রান্ডিং কৌশলটি সরাসরি সরকারের উন্নয়নে ইতিবাচক ভাবমূর্তি বিনির্মান, পর্যটন শিল্পের বিকাশ, জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির লালন ও বিকাশ, এক জেলা এক পণ্য কর্মসূচীর বাস্তবায়নে সহায়ক ভুমিকা পালন করবে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসানের সভাপতিত্বে প্রেসব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.জিকেএম সামসুজ্জামান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিক-উল আলম, এল.জি.ই.ডি’র নির্বাহী প্রকৌশলী আজিমদ্দিন সরদার, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোক্তার হোসেন দেওয়ান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।