মেহেরপুর জেনারেল হাসপাতালে ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি’র শিক্ষার্থীদের ফিল্ড ট্রেনিং-এর উদ্বোধন

মেহের আমজাদ,মেহেরপুর ১০-১০-১৮) : মেহেরপুরে ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি, মেহেরপুর ৫ম ব্যাচের শিক্ষার্থীদের ফিল্ড ট্রেনিং শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মেহেরপুরে ফিল্ড ট্রেনিং উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি, মেহেরপুর-এর পরিচালক মোঃ ইকবাল হুসাইনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মেহেরপুর-এর তত্বাবধায়ক ডাঃ মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসালটেন্ট ডাঃ তাপস কুমার সরকার, আর এম ও ডাঃ এহসানুল কবির, মেডিসিন বিশেষজ্ঞ আশিস কুমার দেবনাথ, শিশু বিশেষজ্ঞ ডাঃ ওবায়দুল ইসলাম পলাশ, শিশু বিশেষজ্ঞ ডাঃ মৃনাল কান্তি মন্ডল, সিনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ ডাঃ বিপুল কুমার দাস সহ অন্যন্যা ডাক্তার, টেকনোলজিষ্ট ও বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের কোর্স কো-অর্ডিনেটর ডাঃ টি. এম. তাওয়াবুল ইসলাম । এসব শিক্ষার্থীরা ১০ মাস পর্যন্ত হাসপাতালে বাস্তব প্রশিক্ষণ নেবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।