মেহের আমজাদ, মেহেরপুর (১৫-০২-১৭) মেহেরপুর জেলা মৎস্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে মেহেরপুর শহরে বড় বাজার থেকে ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেছবাহুল হকের নেতৃত্বে ক্ষেত্র সহকারী জহির আব্বাসসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ একটি টিম অভিযানে অংশ গ্রহন করে। অভিযানকালে শহরের বড় বাজারের মাছ পট্টিতে এক ব্যবসায়ী জাটকা ইলিশ বিক্রি করার জন্য নিয়ে আসলে ভ্রাম্যমান টিম জাটকা গুলো জব্দ করে।
ভ্রাম্যমান টিমের উপস্থিতি টের পেয়ে জাটকা ব্যাবসায়ী সেখান থেকে পালিয়ে যান। পরে জেলা প্রশাসক পরিমল সিংহের নির্দেশে জাটকা ইলিশগুলো মেহেরপুর ও মুজিবনগর শিশু পরিবারের শিশুদের জন্য দেওয়া হয়।


