মেহেরপুরে -১ আসনে মাসুদ অরুন ও মেহেরপুর-২ আসনে জাভেদ মাসুদ মিল্টন বিএনপি’র চুড়ান্ত প্রার্থী

মেহের আমজাদ,মেহেরপুর (০৭-১২-১৮)ঃ আসন্ন একাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে মাসুদ অরুন ও মেহেরপুর-২ আসনে জাভেদ মাসুদ মিল্টনের মনোনয়ন চুড়ান্ত করেছে বিএনপি।

শুক্রবার সন্ধ্যায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের মনোনয়ন চুড়ান্ত করা হয়। এ দুটি আসনে বিএনপি থেকে ৫ জনকে প্রাথমিক ভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। মেহেরপুর-১ আসনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন,জেলা বিএনপির সদস্য জাকির হোসেন এবং মেহেরপুর-২ আসন থেকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও বিএনপি নেতা মেজর (অবঃ)শরিফ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

এ ব্যাপারে মাসুদ অরুন ও জাভেদ মাসুদ মিল্টন পৃথকভাবে তাদের মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা অভিন্ন ভাষায় বলেন,মেহেরপুরের দুটি আসনে বিএনপি’র কোন বিরোধ নেই, সকলেই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।