× Banner
সর্বশেষ
মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ ২৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মে (১০ জ্যৈষ্ঠ) সোমবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে

মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৫ বছর রজত জয়ন্তী পালন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর (২৮-০৭-১৯) :  কেক কাটা,বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সঙ্গীত পরিবেশন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ স্বেচ্ছাসেবক লীগের ২৫ বছর রজত জয়ন্তী পালন করেছে।

গতকাল শনিবার বিকালে গৌরব উজ¦ল ও সাফল্যের ২৫ বছর রজত জয়ন্তী উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুলের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আনন্দ শোভাযাত্রাটি বাদ্যের তালে তালে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শোয়েব রহমান,মতিয়ার রহমান মতিন,আব্দুস সোবহান,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন,যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান পোলেন,শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল,সাধারণ সম্পাদক ইবনে মামুন, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন বিপ্লব,সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আরিফ সহ স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতা-কর্মিরা আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বেচ্ছাসেবক লীগের ২৫ বছর রজত জয়ন্তী পালন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা,সঙ্গীত পরিবেশন সহ নানা আয়োজন করে মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।


এ ক্যটাগরির আরো খবর..