× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

মেহেরপুরে র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে এটিএন বাংলার প্রতিষ্ঠা বাষিকী পালন

admin
হালনাগাদ: রবিবার, ১৬ জুলাই, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (১৫-০৭-১৭):  এ টিএন বাংলার দুই দশক পেরিয়ে ২১ বছরে পদার্পণ উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর প্রেস ক্লাব থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে বর্ষপূর্তি পালন অনুষ্ঠানের সূচনা করেন।

এসময় এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনা, সাস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. ইব্রাহিম শাহীন, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটু, যুগান্তরের প্রতিনিধি তোজাম্মেল আযম, দৈনিক মাথাভাঙ্গার প্রতিনিধি মহাসিন আলী, দৈনিক খবর ও দিনিউজের প্রতিনিধি মেহের আমজাদ, দৈনিক আকাশ খবরের প্রতিনিধি জি এফ মামুন লাকী, একুশে টিভির প্রতিনিধি ফারুক হোসেন, এস এ টিভির প্রতিনিধি ফজলুল হক, যমুনা টিভির প্রতিনিধি রামিজ আহসান, আর টিভির প্রতিনিধি মাজেদুল হক মানিক, চ্যানেল ২৪ এর প্রতিনিধি রাশেদুজ্জামান সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..