মেহের আমজাদ, মেহেরপুর (১৫-০৬-১৭): মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস.এম. শফিউল আযম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ কুদ্দস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, মেহেরপুর জেলা ব্র্র্যক প্রতিনিধি মোশারফ হোসেন, সিডিপি’র প্রতিনিধি জন.পি. বিশ্বাস প্রমূখ। পরে ১৭ জন মহিলার মাঝে ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।



