মেহেরপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (১৯-০৫-১৯):  মেহেরপুরে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগীতায় জেলা প্রশাসন ওই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী এসময় বলেন, মেহেরপুরের মানুষজনের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা ও সক্ষমতা অনেক বেশি। মেহেরপুরের প্রায় ৫৭ হাজার মানুষ বিভিন্ন দেশে রয়েছেন। তারা বৈদেশিক মূদ্রা পাঠাচ্ছেন। পাশাপাশি তারা নিজেরাও উন্নত সংস্কৃতির শিক্ষা নিয়ে দেশে ফিরছেন। ফলে তাদের কারণে আমাদের আর্থসামাজিক উন্নতি হচ্ছে।

তিনি আরো বলেন, আমি জেনেছি মেহেরপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের কোন অফিস নেই। আমি চেষ্টা করবো অতি শিঘ্রই এ জেলায় একটি অফিস স্থাপন করার। যাতে করে বিদেশগামীরা তাদের সকল তথ্য ও প্রশিক্ষণ এখান থেকে পেতে পারে।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহীদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। সেমিনারে উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।