মেহেরপুরে বিশ্ব যক্ষা দিবস পালন

মেহের আমজাদ, মেহেরপুর (২৪-০৩-১৭) “ ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে ” এই শ্লোগান সম্বলিত ব্যানার সামনে রেখে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুর স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক ও সহযোগি সংস্থা সমূহ-এর আয়োজনে  বিশ্ব ষক্ষা দিবস-২০১৭ উপলক্ষে একটি র‌্যালী বের করা হয় ।

ডা. অলক কুমার দাস-এর নেতৃত্বে র‌্যালীটি মেহেরপুর শহরের পৌর ঈদগাহ-এর সামনে থেকে শুরু হয়ে সিভিল সার্জন অফিসের সামনে গিয়ে শেষ হয় । র‌্যালীতে অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলা ব্র্যাক প্রতিনিধি মোশারফ হোসেন, ব্র্যাক-এর মেহেরপুর জেলা ব্যবস্থাপক  (স্বাস্থ্য কর্মসূচি) মোঃ আশাদুজ্জামান , ব্র্যাক-এর মেহেরপুর জেলা ব্যবস্থাপক (যক্ষা কর্মসূচি) দুলাল কুমার সরকার প্রমুখ অংশ গ্রহন করেন । পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয় ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।