মেহেরপুরে পানের বরজ পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার রাজনগর পূর্বপাড়ার কাজলা নদীর ধারে তিন বিঘা জমির তিনটা পানের বরজে আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে পানবরজে আগুনের ধোয়া উড়ছে দেখে মেহেরপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে সেখান থেকে দমকল বাহিনী এসে বরজে যাওয়ার কোন রাস্তা না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। তবে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি।

বরজ মালিক আহাম্মদ আলী, কাঠু মিয়া, মিয়ারুল জানায়, পানের বরজে আগুন লেগেছে খবর পেয়ে ছুটে গিয়ে দেখি বরজ পুড়ে ছায় হয়ে গেছে। পানের বরজে এই আগুনে কি পরিমান ক্ষতি হয়েছে জানতে চাইলে বরজ মলিকরা কান্নাজড়িত কণ্ঠে বলেন ১০ লক্ষ টাকার ক্ষতি তো হবেই। এদিকে পানের বরজে আগুন লেগে যাওয়ায় বরজ মালিকরা দিশেহারা হয়ে পড়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।