মেহেরপুরে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও সমাজ সভার অলোচনা সভা

মেহের আমজাদ, মেহেরপুর(২৩-১১-১৬) মেহেরপুর সদর উপজেলার আমদহে বুধবার সকাল ১০টার দিকে  আমদহ ইউনিয়ন পল্লী সমাজের উদ্যোগে ইউনিয়ন সমাজ সভার অলোচনা সভা এবং আমদহ ইউনিয়ন পরিষদ কার্যলয়ের  সামনে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন অুষ্ঠিত  হয়েছে ।

আমদহ ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনিয়ন সমাজ সভার সভা প্রধান আশেরা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আমদহ ইউনিয়ন পরিষদের সচিব শাহাদৎ হোসেন, ভ’মি সহকারী কর্মকর্তা সাইদুর রহমান, আমদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আম্বিয়া খাতুন, ব্র্যাক-এর সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচির মাঠ সংগঠক মনোয়ারা খাতুন প্রমুখ ।

সভা শেষে  আমদহ ইউনিয়ন পরিষদ কার্যলয়ের  সামনে ইউনিয়ন সমাজ সভা প্রধান আশেরা খাতুনের নেতৃত্বে  নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে পল্লী সমাজের নারী সদস্যসহ অন্যান্যরা অংশ গ্রহন করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।