মেহেরপুরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে যাত্রাপালা কোহিনুর মঞ্চস্থ

মেহের আমজাদ,মেহেরপুরঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং মেহেরপুরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বজেন্দ্র কুমার দে রচিত ও মশিউজ্জামান বাবু পরিচালিত ঐতিহাসিক যাত্রাপালা “কোহিনুর” মঞ্চস্থ হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যাত্রাপালা “কোহিনুর” মঞ্চস্থ হয়। যাত্রাপালা শুরু হওয়ার আগে এক আলোচনা অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে যাত্রাঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর হাসানুজ্জামান মালেক,মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম,পাবলিক প্রসিকিউটর এ্যাড.পল্লব ভট্টাচার্য,মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু।

স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।