মেহেরপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে প্রস্তুতি সভা

মেহের আমজাদ,মেহেরপুর (৩০-০৮-১৮):  মেহেরপুরে মাধ্যমিক স্কুল পর্যায়ে ৪৭ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শাহীন আখতার, সহকারি জেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক, ইন্সপেক্টর জুলফিকার আলী, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান,জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী প্রমুখ।

পরে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা শিক্ষা অফিসকে ফুটবল প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন জেলা শিক্ষা অফিসার শাহীন আখতারের হাতে ফুটবল তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।