মেহের আমজাদ,মেহেরপুর (২৩-১১-১৮) : মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগে মেহেরপুর প্রগতি পরিমেল খেলায় জয়লাভ করেছে।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর প্রগতি পরিমেল ৫-৩ গোলে ছহিউদ্দীন ফাউন্ডেশন শিক্ষাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সোহাগ ৪টি এবং মহাব্বত ১টি গোল করে। ছহিউদ্দীন ফাউন্ডেশন শিক্ষার পক্ষে রনি ২টি, ফুয়াদ ১টি গোল করে। খেলাটি পরিচালনা করেন আব্দুল কুদ্দুস ও আলমগীর হোসেন লাল্টু।



