মেহেরপুরে আয়কর মেলার ৩ দিনে প্রায় ১৩ লক্ষ টাকা জমা

মেহের আমজাদ,মেহেরপুর (১৬-১১-১৮): মেহেরপুরে ৪ দিনের আয়কর মেলার ৩ দিনে প্রায় ১৩ লক্ষ টাকার আয়কর জমা পড়েছে।  শুক্রবার পর্যন্ত মেহেরপুরে এ আয়কর জমা পড়ে।

জানা গেছে গত ৩ দিনে মেহেরপুর জেলায় ২ হাজার ১ শ ২১ টি সেবা গ্রহনকারী করদাতা ৪শ ৪০টি আয়কর রিটার্ন দাখিল করে। যার মধ্যে আয়কর জমা পডে ১২ লক্ষ ৭৯ হাজার ৫শত ২৩ টাকা। এর মধ্যে ১ম দিনে ৩ লক্ষ ৩৮ হাজার ৮শ ৫৫টাকা,২য় দিনে ৩ লক্ষ ৬৭ হাজার ১শ ৫৭ টাকা এবং ৩য় দিনে ৫ লক্ষ ৭৩ হাজার ৫শ ১১ টাকা জমা পড়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।