মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

মেহের আমজাদ, মেহেরপুরঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। র‌্যালি শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম শফিউল আযমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হিরা, জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি আলহাজ মোশাররফ হোসেন, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ম্যানেজার সাইদুর রহমান।

আলোচনা সভা শেষে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন মহিলা সংগঠন ও তাদের উপকারভোগী সদস্যবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।