× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরের মেয়ে প্রত্যাশা ভট্টাচার্যের কৃতিত্ব

admin
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরের মেয়ে প্রত্যাশা ভট্টাচার্য যশোর বোডের অধিনে মানবিক বিভাগ থেকে মেধাবৃত্তি পাওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছে। সে মেহেরপুরের হোটেলবাজারের প্রলয় ভট্টাচার্যের মেয়ে এবং আইনজীবী স্বর্গীয় প্রভাস ভট্টাচার্যের নাতনী।  প্রত্যাশার কাকা এডভোকেট পল্লব ভট্টাচার্য জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ।

সরকার ২০১৫ সালে অনুষ্ঠিত এস.এস.সি. পরিক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সাধারণ ও মেধাবৃত্তি ঘোষণা করেছে। যশোর বোর্ডের অধিনে পরীক্ষায় অংশ নেয়া প্রায় দেড় লক্ষ ছাত্র-ছাত্রীর মধ্যে মানবিক,বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ২৩০ জনকে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) প্রদান করা হয়েছে। মেহেরপুরের মেয়ে প্রত্যাশা ভট্টাচায্র্ মানবিক বিভাগ থেকে মেধাবৃত্তি পাওয়ার বিরল কৃতিত্ব দেখিয়েছে। বতমানে যশোর সরকারী মহিলা কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরতা এই শিক্ষার্থী নিয়মিত পাঠ্যক্রম বহির্ভূত অন্যান্য বিষয়েও পারদর্শী।

জানা গেছে চলতি বছরে তার কলেজ আয়োজিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে। যোগাযোগ করা হলে এই ছাত্রীর গবিত মা জানান সে নিয়মিত ৫-৬ ঘণ্টা পড়াশুনা করেছে। পড়াশোনার পাশাপাশি গানশোনা, ছবি আঁকা, টেনিস খেলা দেখা ও গিটার বাজাতে সে ভালবাসে। তার বাবা প্রলয় ভট্টাচার্য বর্তমানে বাংলাদেশ হাউস বিলডিং ফাইনান্স করপোরেশনের যশোর অঞ্চল প্রধান হিসাবে দায়ীত্ব পালন করছেন।


এ ক্যটাগরির আরো খবর..