× Banner
সর্বশেষ
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মেহেরপুরের মুজিবনগর ও আমঝুপিতে শোক র‌্যালি

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর ও আমঝুপিতে শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উলক্ষে আজ সকাল ৯ টার দিকে মুজিবনগর উপজেলা চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীনের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মুজিবনগরের বিভিন্ন সড়ক ও কমেপ্লেক্স চত্বর প্রদক্ষিণ শেষে মানচিত্রের কাছে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পাষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও বাগায়োন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, মোনাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুরর রহমান, মুজিবনগর উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসান চান্দু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠান। এর পরে উপজেরা পরিষদ হল রুমে আলোচনা সভায় উপজেরা ভাইস চেয়ারম্যান দারজিজ হোসেন অতিথি থাকায় সভা বয়কট করেন আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধারা।

এদিকে আজ সকাল ৯ টার সময় আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে ইউপি চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় শোক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টার সময় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় শোক র‌্যালী বের করা হয়। র‌্যারিটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এছাড়াও আমঝুপি আলীম মাদ্রাসা, আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী,সরকারী প্রাথমিক বালক বিদ্যালয়, সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয়, গন্ধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আইডিয়াল স্কুল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১তম শাহাত বার্ষিকী  উপলক্ষে র‌্যালী ও অলোচনা সভার আয়োজনে করে। এছাড়া বিকালে ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের  শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কাঙ্গালী ভোজ সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..