মেহেরপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রফেসর আব্দুল মান্নান

মেহের আমজাদ,মেহেরপুর (১৭-১০-১৮)  মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

বুধবার রাতে প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুরের শ্রী শ্রী স্বিদ্ধেশরী কালি মন্দির, নায়েব বাড়ি পূজা মন্দির, হালদার পাড়া মন্দির এবং সদর উপজেলার চাঁদবিল রাধা মাধব মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন কালে প্রফেসর আব্দুল মান্নান মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে কথা বলেন। তিনি শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মকলেছুর রহমান খোকন,মেহেরপুর থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক খালেদুজ্জামান খান ডালিম সহ স্থানীয় নেতা-কর্মীরা প্রফেসর আব্দুল মান্নানের সাথে ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।