× Banner
সর্বশেষ
আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

মেহেরপুরের গাংনী পৌর মেয়র বরখাস্ত

admin
হালনাগাদ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

মেহেরপুর প্রতিনিধিঃ  মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলামকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আজ রোববার সন্ধ্যায় বরখাস্ত আদেশের পত্রপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ।

অস্ত্র মামলায় সাজা হওয়ায় মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে প্যানেল মেয়র-১কে অনতিবিলম্বে মেয়রের দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

একটি অস্ত্র মামলায় গেল ১৪ জানুয়ারি আশরাফুল ইসলামকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-২ শাখা থেকে গেলো ২৯ জানুয়ারি বরখাস্ত সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অস্ত্র মামলায় আদালত কারাদণ্ড প্রদান করায় অভিযুক্ত আশরাফুল ইসলাম পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করলে পৌরসভায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং পৌরসভার সেবা গ্রহণকারী সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক ও ভীতি সঞ্চার হওয়ার যৌক্তিক আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষিতে তাঁর দ্বারা মেয়রের ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থি এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় মর্মে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হয়েছে। এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১ এর উপ ধারা (১)এ প্রদত্ত ধারার বিধান অনুযায়ী গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলামকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রসঙ্গত, গাংনী পৌরসভায় প্যানেল মেয়র-১ হিসেবে দায়িত্ব পালন করছেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর নবীর উদ্দীন। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন বলে পৌরসভার একটি সূত্রে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..