মেহেরপুরের কুতুবপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে হামলা ও অপহরনের চেষ্টা থানায় মামলা দায়ের

মেহের আমজাদ, মেহেরপুর ঃ ১১-১১-১৬: মেহেরপুর সদর উপজেলার  কুতুবপুর গ্রামে কাবুল হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আব্দুল বারীর লোকজন হামলা চালিয়ে তার পুত্র সন্তান কে অপহরনের চেষ্টা চালায়। বুধবার মধ্য রাতে এঘটনা ঘটে। এঘটনায় শুক্রবার দুপুরে কাবুল হোসেন বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ পত্র থেকে জানা গেছে, সদর উপজেলার কুতুবপুর গ্রামে কাবুল হোসেনের সাথে প্রতিবেশী আব্দুল বারীর দীর্ঘ দিন ধরে শত্রুতা চলে আসছিল। এর জের ধরে বুধবার রাতে আব্দুল বারী তার লোকজন নিয়ে কাবুল হোসেনের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা বসত ঘরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কাবুল হোসেন সহ তার স্ত্রীকে মারপিট করে তাদের পুত্র সন্তান পলাশ কে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কাবুল হোসেনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে রামদাশপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হান্নান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধূরী জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ থানায় এসেছে। আমরা তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করবো। ঘটনার পর থেকে কাবুল হোসেনের পরিবার নিরাপত্তাহীনতায় বসবাস করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।