মেসি পেলের কাছ থেকে অভিনন্দন পেলেন

মেসি পেলের কাছ থেকে অভিনন্দন পেলেন

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের কাছ থেকে এবার অভিনন্দন পেলেন।

শনিবার  রাতে মেসি ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে ক্লাব ফুটবলে ৬৪৩ গোলের রেকর্ড গড়ে পেলের নামের পাশে জায়গা করে নেন বার্সা তারকা । এরপর পেলে নিজের ইনস্টাগ্রাম পেইজে মেসিকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন।

পোস্টে মেসিকে উদ্দেশ্য করে পেলে লেখেন, যখন কোনকিছুর প্রতি ভালোবাসা হৃদয়কে পরিপূর্ণ করে তোলে, তখন তা এড়ানো বা সে পথ পরিবর্তন করা সত্যিই কঠিন। যেখানে নিজ বাড়ির মত অনুভুতি পাওয়া যায় সে জায়গার চেয়ে আপন আর কিছুই হতে পারেনা। এই বলে মেসিকে তার রেকর্ডের জন্য অভিনন্দন জানান পেলে। এরপর বার্সেলোনায় মেসিকে তার সুন্দর ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানান ব্রাজিলিয়ান কিংবদন্তি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।