× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ মে, ২০২৪
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাছাই টুর্নামেন্ট থেকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। আবুধাবাতিতে বিশ্ব বাছাই আসরের ফাইনালে উঠেই আগামী অক্টোবরে ঢাকায় হতে যাওয়া বিশ্বকাপের টিকিট কেটেছে দল দুটি। সেমিফাইনালে শ্রীলঙ্কা ১৫ রানে হারিয়েছে স্বাগতিক আরব-আমিরাতকে। আয়ারল্যান্ডের বিপক্ষে এর আগের সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করে স্কটল্যান্ডও।

এই দুই দল নিয়ে বিশ্বকাপের ১০ দল এখন পূর্ণ হলো। তবে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড কোন গ্রুপে পড়ছে তা জানতে অপেক্ষা করতে হবে তাদের ফাইনাল শেষ হওয়া পর্যন্ত। চ্যাম্পিয়ন দল ‘এ’ গ্রুপে। যেখানে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

অন্য গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। বাছাই রানার্স আপ হতে যাওয়া দলটির বিপক্ষেই প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

স্কটল্যান্ডের মেয়েরা প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে। শ্রীলঙ্কা খেলছে অবশ্য ২০০৯ সালের প্রথম আসর থেকেই।


এ ক্যটাগরির আরো খবর..