মেয়রের গুলিতে সাংবাদিক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি : জেলার শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শটগানের গুলিতে আহত দৈনিক সমকালের প্রতিনিধি আবদুল হাকিম শিমুল মারা গেছেন।বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় আনার পথে আজ শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে শিমুলের মৃত্যু হয়।

শিমুলের সঙ্গে থাকা সহোদর আজাদ হোসেন মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, তাঁরা শাহজাদপুরে গ্রামের বাড়িতে ফিরছেন।গতকাল বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শটগানের গুলিতে সমকালের শাহজাদপুর প্রতিনিধিসহ তিনজন আহত হয়েছেন। এ সময় দৌড়াদৌড়ি করতে গিয়ে ইটের আঘাতে আরো কয়েকজন সামান্য আহত হন।আবদুল হাকিম শিমুলকে গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, দুপুর দেড়টার দিকে শাহজাদপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় শেখকে মেয়রের ভাই হাসিবুল হক পিন্টু মারধর করেন। পরে বিজয় পক্ষের লোকজন মহাসড়ক অবরোধ করে। অবরোধ চলাকালে বিজয়ের সমর্থকরা একটি মিছিল নিয়ে মেয়রের বাড়ির দিকে যায়। বাড়ির কাছে পৌঁছালে কেউ বাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়ে। এ সময় মেয়র হালিমুল হক মীরু তাঁর শটগান থেকে গুলি ছোড়েন। সেই গুলি সাংবাদিক শিমুলসহ তিনজনের গায়ে বিদ্ধ হয়।গুলি করার ঘটনায় মেয়র হালিমুল হক মীরুরবক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি ব্যক্তিগত মুঠোফোন বন্ধ করে রেখেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।