মেঘনায় ট্রলারডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৯

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় আজ শুক্রবার পর্যন্ত এক শিশুসহ নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আটজন

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মেঘনার চর কিশোরগঞ্জ এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটে

নিহতদের মধ্যে এক শিশু, দুজন পুরুষ ছয়জন নারী রয়েছে। তাদের পরিচয় জানা যায়নি

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে ৫০ জন যাত্রী চাঁদপুরের মতলব থানার বেলতলী এলাকায় সোলেমান শাহ ওরফে ল্যাংটার মেলায় যাচ্ছিল। বৃহস্পতিবার বিকেলে মেঘনার চর কিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। সময় সাঁতার কেটে অন্য একটি ট্রলারের সহায়তায় অনেকে তীরে ওঠে। নিখোঁজ থাকে অনেকেই

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মনজুর কাদের জানান, সোনারগাঁওয়ে ট্রলারডুবির ঘটনায় পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আটজন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুলিশ, ফায়ার সার্ভিস কোস্টগার্ড উদ্ধারকাজ চালাচ্ছে। স্ক্যানিং মেশিনের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে। এখনো পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া যায়নি

এদিকে দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) রাব্বী মিয়া

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।